এবারের হজে অংশ নেবে ১৬০ দেশের হাজি
বৈশাখী নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে ১৬০ দেশের নির্বাচিত ১০ হাজার হাজি হজ পালনের সুযোগ পেয়েছে। শুধুমাত্র সৌদি আরবে বসবাসকারী বিভিন্ন দেশের অধিবাসী ও স্থানীয় নাগরিকদের নির্বাচিতরা এ সুযোগ পেয়েছেন। সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
পূর্বের ঘোষণা মতে, এবারের মোট হজযাত্রীর ৭০ শতাংশ থাকবেন সৌদি আরবে অবস্থারত বিভিন্ন দেশের প্রবাসীরা। অনলাইনে আবেদন করে এবারের হজে ১৬০ দেশের নাগরিকরা হজের অনুমতি পেয়েছেন।
এবারের হজ হবে সম্পূর্ণ ভিন্ন। হাজিরা মিনায় তাঁবুতে থাকবেন না। কাবা শরিফ স্পর্শ ও হাজরে আসওয়াদে চুমু দেওয়া যাবে না। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাওয়াফ ও সায়ি করতে হবে। নামাজের জামাতেও দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে। সর্বাবস্থায় হজযাত্রীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। হাজি ছাড়া অন্য কেউ হজের স্থানগুলোতে প্রবেশ করলে ১০ হাজার রিয়াল জরিমানার ঘোষণা দিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়।
উল্লেখ্য, আগামী ১৯ জুলাই (২৮ জিলকদ) থেকে ২ আগস্ট (১২ জিলহজ) পর্যন্ত নির্বাচিত হাজি ছাড়া অন্য কেউ মিনা, মুজদালিফা ও আরাফায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
সূত্র: আশ শারক আল আওসাত
Related News
দুরুদ শরীফ: অন্তরের প্রশান্তির সুখ
আতিকুর রহমান নগরী: মানুষের জীবনে আত্মিক প্রশান্তি, নৈতিকতা ও মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। ধর্মীয় বিশ্বাসের আলোকেRead More
ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম
হাফিজ মাছুম আহমদ দুধরচকী: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, ইসলামে সদকা বাRead More



Comments are Closed