বৃহস্পতির চেয়ে ৭৫ গুন বড় গ্রহ আবিষ্কার!
প্রযুক্তি ডেস্ক : ফের বড়সড় সাফল্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার। সৌর জগতের সর্বাপেক্ষা বৃহত্তম গ্রহ বৃহস্পতির তুলনায় বাদামী বর্ণের বামন গ্রহের ওজন অন্তত পচাঁত্তর গুন বেশি। যা আবিষ্কার করে দেখিয়েছেন নাসার বিজ্ঞানীরা।
চলতি বছর ফেব্রুয়ারি মাসে প্রকাশিত ‘ব্যাকইয়ার্ড ওয়ার্ল্ডস’ নামক একটি শীর্ষক প্রবন্ধ থেকে জানা গিয়েছে যে, জ্যোতির্বিজ্ঞানীরা নাসার বিজ্ঞানীদের সূর্য থেকে ১০০ আলোকবর্ষ দূরে অবস্থিত এক বাদামি বর্ণের বামনের অস্তিত্ব রয়েছে তা আবিষ্কার করতে সহায়তা করেছিলেন।
১১ জুলাই নাসার এক প্রেস বিজ্ঞপ্তিতে জ্যোতির্বিদ জ্যাকি ফাহার্টি বলেছিলেন, “নাসা মহাবিশ্বে থাকা বিভিন্ন বিরল বস্ত গুলিকে শনাক্ত করতে সাহায্য করে। নাসার নেউইসিআই উপগ্রহ থেকে পাঠানো তথ্য পর্যবেক্ষণের পরে বিজ্ঞানীদের এই বাদামি বর্ণের বামন গ্রহ সম্পর্কে আরও কৌতূহলী করে তুলেছে।”
প্রথম চরম টি-টাইপ সাবডওয়ার্ফস” হিসাবে পরিচিত,বাদামি বামনগুলি আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির চেয়ে ৭৫ গুণ বেশি ওজন। এবং প্রায় ১০ বিলিয়ন বছর বয়সী। নাসার তথ্য অনুসারে, বাদামী বামনগুলির সঙ্গে সাদৃশ্যযুক্ত এই বস্তুগুলি এক ধরণের গ্যাসের বল ছিল যাকে গ্রহ বলা যায় না। তবে সেগুলি তারার মতো খুব ছোট।
মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীদের পাশাপাশি জ্যোতির্বিদ্যায় আগ্রহী মানুষদের জন্য সৌরজগতে ভাসমান এই বিষয়গুলি আবিষ্কার করার জন্য একটি প্রকল্প চালু করা হয়েছে বলে জানা গিয়েছে।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed