Main Menu

আ ফ ম কামালের প্রথম মৃত্যুবাষিকী আজ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট আ ফ ম কামালের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৩ জলাই সোমবার। গত বছরের এই দিনে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

১৯৮৪ ও ১৯৮৯ সালে টানা দুই মেয়াদে সিলেট পৌরসভার চেয়ারম্যান ছিলেন অ্যাডভোকেট আ ফ ম কামাল। ওই মেয়াদকালে তিনি দক্ষতার সঙ্গে নগরবাসীর সেবা করেন। এরপর থেকে তিনি সিলেট ডায়াবেটিস হাসপাতাল সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। সিলেট নগরীর উন্নয়নের একজন পরামর্শক ছিলেন তিনি।

Manual5 Ad Code

আ ফ ম কামাল সিলেট শহরের বাসিন্দাদের কাছে অকৃত্রিম বন্ধু, সৎ ও নিষ্ঠাবান ভালো মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন। মত্যুকালে কামাল স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে যান।

Manual1 Ad Code

এদিকে, করোনা পরিস্থিতির কারণে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া বা মিলাদ মাহফিল এ ধরণের কোনো আয়োজন করা হচ্ছে না। আ ফ ম কামালের জন্য তার পরিবারের পক্ষ থেকে ছেলে মুর্শেদ কামাল নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code