নিরবে শেষ হলো শাহজালাল (র.) মাজারের উরস
আতিকুর রহমান নগরী: মহামারী করোনাভাইরাসে নিমিষেই বদলে গেছে পৃথিবীজুড়ে সকল কিছু। ইতিহাস-ঐতিহ্যেও পড়েছে ভাটা। বিঘ্নতা ঘটেছে ধর্মীয় ও সামাজিক অনেক আচার-অনুষ্ঠানে।
ঠিক একইভাবে শাহজালাল মুজাররাদে ইয়েমনীর মাজার এর বাৎসরিক উরস অনুষ্ঠানেও করোনা সমাগম ঘটাতে দেয়নি ভক্ত-অনুরক্তদের।
‘শাহজালাল বাবা কি জয়, লালে লাল বাবা শাহ জালাল’ এসব শ্লোগান নেই। একেবারে সাদামাটা ও নিরবে শেষ হয়েছে হজরত শাহজালালের (র.) মাজারের উরস।
মহামারী করোনার কারণে উরসের ৭০০ বছরের ইতিহাসে ব্যতিক্রম ঘটল এবার। নিয়মানুয়ায়ী, ১১ জুলাই শনিবার শুরু হওয়া উরস আজ রোববার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল।
লাখো লাখো ভক্ত-আশেকানের ঢল থাকার কথা ছিল মাজার ছাড়াও পুরো নগরীতে। অথচ এসবের কিছুই নেই এবারের সিলেট নগরীতে।
মাজারসংশ্লিষ্টরা জানান, অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাজারে প্রথম গিলাফ চড়ানো হয়।
মাজারের মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান সরকুম গিলাফ চড়ানোতে নেতৃত্ব দেন। পরে দিনভর ভক্ত-আশেকানরাও মাজারে গিলাফ চড়ান।
তবে এ সময় অন্য বছরের মতো বিপুলসংখ্যক লোক একসঙ্গে মাজারে আসেননি। দেশের ভিআইপি ব্যক্তিদের পক্ষেও কাউকে গিলাফ নিয়ে আসতে দেখা যায়নি।
এবার উরসের আগেই মাজার কর্তৃপক্ষ ভক্ত ও আশেকানদের মাজারে ভিড় না করার অনুরোধ জানিয়েছিলেন। মাজার এলাকায় যাতে লোকজনদের ভিড় না থাকে সে বিষয়ে সজাগ ছিল পুলিশ প্রশাসনও।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed