সিলেটে থালা হাতে হোটেল শ্রমিকের ভুখা মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ব মহামারি করোনাভাইরাস দুর্যোগে বিগত ৪ মাষের অধিক সময় ধরে কর্মহীন হোটেল শ্রমিকদের বকেয়া বেতন ভাতা ও সরকারী সকল প্রকার ত্রাণ ও আর্থিক সহযোগিতা প্রদানের দাবীতে সিলেট জেলা হোলেট শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রবিবার (১২ জুলাই) বিকালে নগরীতে থালা হাতে এক ভুখা মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর তালতলা হতে সুরমা পায়েন্টে হয়ে নগরীর কোর্ট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক এম শফর আলী খানের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, কর্মহিন হোটেল শ্রমিকরা বিগত ৪ মাস যাবত অর্ধাহারে অনাহারে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। সিলেট জেলা প্রশাসক মহোদয় বরাবর একাধিকবার সরকারী সকল প্রকার ত্রাণ ও আর্থিক সহযোগিতার আবেদন করে কোন আশ্বাস না পেয়ে অন্যন্য উপায় হয়ে শেষ পর্যন্ত ক্ষুধার জ্বালায় রাজপথে নামতে বাদ্ধ হন।
এদিকে সিলেট জেলা বিভিন্ন হোটেল ও চাইনিজ রেষ্টুরেট মালিকরা করোনা কালিন সময়ে শ্রমিকের কোন খোজ খবর নিচ্ছে না। নগরীর জেলরোডস্থ পানশি ইন রেষ্টুরেট ৯জন শ্রমিককে কোন প্রকার অজুহাত না দেখিয়ে গত ৪ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ না করে তাৎক্ষনিক ছাটাই করে দেওয়া হয়। উক্ত শ্রমিকরা দেশের প্রচলিত শ্রম আইনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তাদের প্রাপ্য পাওনা আধায়ের সর্বাত্তক আইনী সহযোগিতা কামনা করেন।
বক্তারা আগামী ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের সরকারী ত্রাণ ও আর্থিক সহযোগিতার জোড় দাবী জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা হোলেট শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো: ইউসুফ জামিল, মো: মুজ্জামেল আলী, মহানগর কমিটির সহ সভাপতি মো: হারুন রশিদ মিয়া, চাইনিজ রেষ্টুরেট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: কামাল আহমদ, নগর মহিলা কমিটির সভাপতি মোছা: লিলি বেগম, সাধারণ সম্পাদক মোছা: রিনা খাতুন, উপদেষ্টা মোছা: রুবি বেগম, শাহ পারান থানা কমিটির সভাপতি মো: শফিকুল ইসলাম, জালালাবাদ থানা কমিটির সাধারণ সম্পাদক মো: নবীর হোসেন আকাশ, শ্রমিক নেতা মো: রণি তালুকদার মো: নান্নু মিয়া, মামুন মিয়া প্রমুখ।
Related News
সিলেটে ডেন্টাল হাব ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং প্রবাসীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে সিলেটে একটিRead More
সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র পদে হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি আবুRead More



Comments are Closed