সিলেটে ডেকোরেটার্স মালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় ৫ হাজার শ্রমিককে আর্থিক সাহায্য ও ডেকোরেটার্স ব্যবসাকে টিকিয়ে রাখতে সরকারের প্রণোদনা দাবি করে মানববন্ধন করেছে সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতি।
রোববার দুপুরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে হাজারো ডেকোরেটার্স মালিক ও শ্রমিক অংশ নেন। এছাড়া কয়েকটি উপজেলা সংগঠনের পক্ষ থেকে পৃথক ব্যানার নিয়ে মানববন্ধনে ডেকোরেটার্স মালিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন- মহামারী করোনার কারনে দীর্ঘ ৪ মাস ধরে বন্ধ রয়েছে ডেকোরেটার্স ব্যবসা। বিয়ে সহ বিভিন্ন সামাজিক অনুষ্টান আয়োজনে স্বাস্থ্য বিধির বাধ্য বাধ্যকতার কারনে অনুষ্টান বন্ধ থাকায় ডেকোরেটার্স ব্যবসায় ক্ষতি হচ্ছে। আবার কবে ব্যবসা চালু হবে সেটিও কেউ জানে না। এই অবস্থায় ডেকোরেটার্স মালিকদের লাখ লাখ টাকার কাচামাল নষ্ট হয়ে গেছে। দোকান ভাড়া ও শ্রমিক বেতনও দেওয়া সম্ভব হচ্ছে না।
তারা বলেন- সিলেট জেলায় প্রায় ৪০০ ডেকোরেটার্স রয়েছে। এর সঙ্গে জড়িত প্রায় ৫ হাজার শ্রমিক গত ৪ মাস ধরে মানবেতর জীবন যাপন করছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে প্রণোদনা চেয়ে আবেদনও করা হয়েছে। বক্তারা দ্রত ডেকোরেটার্স শ্রমিকদের আর্থিক সহযোগিতা ও মালিকদের ব্যবসা টিকিয়ে রাখতে সরকার থেকে সহজ শর্তে প্রনোদনা প্রদানের দাবি জানান।
মানববন্ধন ও সমাবেশ চলাকালে সংহতি জানিয়ে এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতির আহবায়ক মো. বাবলা খাঁনের সভাপতিত্বে ও সংগঠনের কোষাধ্যক্ষ শামসুল হকের পরিচালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ন আহবায়ক বিভাস শ্যাম যাদন, সদস্য সচিব আতাউর রহমান ইকবাল, যুগ্ন সদস্য সচিব মো. আব্দুল জব্বার, যুগ্ন কোষাধ্যক্ষ রতিন্দ্র দাশ রতি, সদস্য, মো. রাসেল আলী, মো. আব্দুল মজিদ চৌধুরী, মো. সেলিম, মনা, মো. নাসিম, মো, নাঈম, মো. সুমন, মো. আমির হোসেন, মো. রিপন, মো, আসাদ উদ্দিন, মো. আব্দুল মজিদ, মাজারুল ইসলাম ইমন, জমির উদ্দিন, জুয়েল আহমদ, আলমগীর, হেলাল আহমদ, বিশ্বনাথ ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি মো. আবুল লেইস, সাধারন সম্পাদক শঙ্কর দাশ, জকিগঞ্জ থাকার ব্যবসায়ী আব্দুল মজিদ চৌধুরী, কানাইঘাট থানার ব্যবসায়ী শামীম আহমদ, বিয়ানীবাজারের ব্যবসায়ী দুলু মিয়া, গোলাগঞ্জের বশির উদ্দিন, কোম্পানীগঞ্জের মো, জুয়েল ও দক্ষিণ সুরমার পিন্টু খান প্রমুখ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed