Main Menu

দেশে করোনায় আরও ৪৭ মৃত্যু, শনাক্ত ২৬৬৬

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৭ জন মারা গেছেন। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫২ জনে। এছাড়া আরও ২৬৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জন।

রবিবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তার দেয়া তথ্য অনুযায়ী, ৭৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ২১০টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫৯টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ২৪ হাজার ৫২৪টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৭ জনের মধ্যে পুরুষ ৩৬ এবং নারী ১১ জন। হাসপাতালে মারা গেছেন ৪৩ জন এবং বাড়িতে চারজন।তাদের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ৪ জন ও রংপুর বিভাগে ২ জন রয়েছেন।

মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ১১ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন ও ৮১ থেকে ৯০ বয়সীদের মধ্যে ২ জন রয়েছেন।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫৫৮০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৬১৪ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

Share





Related News

Comments are Closed