সিলেটে শ্রমিকনেতা রিপন হত্যায় মামলা, গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন হত্যার প্রতিবাদে প্রায় পাঁচ ঘন্টা সড়ক অবরোধের পর প্রশাসনের সাথে বৈঠক করেছে ট্যাংক লরি শ্রমিকরা। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ২০ জনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী ফারজানা আক্তার। দুজনকে এ ঘটনায় গ্রেপ্তারও করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।
এর আগে সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাক ও ট্যাংক লরি রেখে সড়ক অবরোধ করে রাখে তারা।
শ্রমিক নেতা ইকবাল হোসেন রিপনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
এ সময় সিলেট থেকে বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট। টায়ার জ্বালিয়ে ও মিছিল করে দোষীদের গ্রেপ্তার দাবি করেন তারা।
শুক্রবার রাতে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকায় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনকে খুন করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ২০ জনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী ফারজানা আক্তার। গ্রেপ্তার করা হয় নোমান ও সাদ্দাম নামের দুইজনকে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় নোমান ও সাদ্দাম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে সড়ক ছেড়ে দিয়েছে বলেও জানান তিনি।
Related News
বিয়ানীবাজারে মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে চাঞ্চল্যকর রায়কা আক্তার রিয়া (১৭) হত্যার দায়েRead More
বিয়ানীবাজারে ক্রেতার ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ক্রেতার ঘুষিতেRead More



Comments are Closed