সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন আর নেই (ইন্নালি…..রাজিউন)।
ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় সাড়ে ১১টা) সাহারা খাতুনের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার সহকারী মোহাম্মদ আনিস।
ব্যাংককের হাসপাতালে সাহারা খাতুনের সঙ্গেই ছিলেন আনিস। গত ৬ জুলাই সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সাহারা খাতুনকে ব্যাংককে নেওয়া হয়েছিল।
চিরকুমারী সাহারা খাতুনের বয়স হয়েছিল ৭৭ বছর।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন তৃতীয় মেয়াদ জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের প্রতিনিধিত্ব করছিলেন।
অ্যাডভোকেট সাহারা খাতুন তার পুরো জীবন বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। আওয়ামী লীগের এই নিবেদিত প্রাণ কর্মী ১৯৪৩ সালের পহেলা লা মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্ম গ্রহণ করেন। পিতা আব্দুল আজিজের হাত ধরেই মূলত তার রাজনীতির হাতেখড়ি।
১৯৬৬ সালে তিনি ছয়দফার আন্দোলনে অংশ গ্রহণ করেন, বাড়ি বাড়ি গিয়ে ৬ দফার বই বিলি করতেন। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে তিনি আওয়ামী লীগের মহিলা শাখার নেতাকর্মীদের নিয়ে জনসভায় যোগ দেন। ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের দিনও তিনি সরাসরি অংশগ্রহণ করেছিলেন।
১৯৮১ সালে বাংলাদেশ সুপ্রীমকোর্টে একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দলের আইন সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য।
দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী, এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন সাহারা খাতুন। গত তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে, মন্ত্রণালয়ে রদবদল করা হলে তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।
জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে গত ২ জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাহারা খাতুন। এরপর তার অবস্থার উন্নতি হলে বেডে দেওয়া হয়েছিল। কিন্তু আবার অবস্থার অবনতি হলে ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়। তার করোনা টেস্ট নেগেটিভ এসেছিল।
তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন অবিবাহিত। পুরো জীবন দেশের মানুষের কল্যাণে এবং আওয়ামী লীগের জন্য উৎসর্গ করে গেছেন।
Related News
বিশ্ব ডিম দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৯ অক্টোবর বিশ্ব ডিম দিবস। পুষ্টিগুণে সমৃদ্ধ ডিমের উপকারিতা সম্পর্কে সচেতনতাRead More
বিশ্ব ডাক দিবস আজ, চিঠির যুগ পেরিয়ে ডাকসেবায় নতুন সম্ভাবনা
বৈশাখী নিউজ ডেস্ক: একসময় প্রিয়জনের চিঠির অপেক্ষায় দিন গুনত মানুষ। ডাকপিয়নের হাতে চিঠি এলেই আনন্দেRead More



Comments are Closed