Main Menu

সিলেট বিভাগে আক্রান্ত বেড়ে ৫৫৭৩, মৃত্যু ৯৫

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী বুধবার সিলেট বিভাগে নতুন করে আরও ১১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন মৃত্যুবরণ করেছেন একজন। একই সময়ে সুস্থ হয়েছেন ৬৬ জন।

Manual3 Ad Code

এনিয়ে সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৫ হাজার ৫৭৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯৬৭ জন, সুনামগঞ্জে ১১৩৬ জন, হবিগঞ্জে ৮৬২ জন ও মৌলভীবাজারে ৬০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ২০৪৮ জন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাভাইরাস সম্পর্কিত প্রতিদিনের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

Manual8 Ad Code

প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার সিলেট বিভাগে নতুন শনাক্ত ১১৯ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৪০ জন, সুনামগঞ্জে ১৮ জন, হবিগঞ্জে ২৮ জন ও মৌলভীবাজারে ৩৩ জন শনাক্তের রিপোর্ট পাওয়া যায়।

Manual5 Ad Code

আর বুধবার নতুন করে একজন মৃত্যুবরণ করায় মোট মারা গেছেন ৯৫ জন। নতুন করে মৃত্যুবরণ করা ব্যক্তি মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট জেলায় মৃত্যুর সংখ্যা ৭৪ জন, সুনামগঞ্জে ৮ জন, হবিগঞ্জ জেলায় ৬ জন আর মৌলভীবাজার জেলায় ৭ জন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code