দুর্গাপুরে নিখোঁজ বালু শ্রমিকের মরদেহ উদ্ধার
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার নিখোঁজের তিনদিন পর আবু বক্কর ছিদ্দিক (২৮) নামের এক বালু শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃঃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বালু শ্রমিক আবু বক্কর ছিদ্দিক দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের চরকুরিয়া ডহর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, দুর্গাপুরের সোমেশ্বরী নদীর তেরী বাজার ঘাট এলাকায় আবু বক্কর ছিদ্দিকের মরদেহ ভেসে যেতে দেখে স্থানীয়রা। লাশটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।সুরতহাল রিপোর্ট তৈরী করা হচ্ছে। পরিবারের সম্মতিতে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।
এরআগে গত মঙ্গলবার দুপুর ২টার দিকে আবু বক্কর নদীতে ডুব দিয়ে বালু তোলার কাজ করতে থাকে। অধিক সময় পার হয়ে গেলেও তাকে ভাসতে না দেখে তার সহকর্মীরা তার খোঁজ করতে থাকে। পরে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ৩-৪ ঘন্টা উদ্ধার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed