কমলগঞ্জে মাছের সাথে এ কেমন শক্রুতা!
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সোনারার দিঘীতে ইচ্ছাকৃতভাবে বিষ প্রয়োগ করেছে একদল দুষ্কৃতিকারী। ফলে উক্ত দীঘির বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে মুন্সীবাজার ইউনিয়নের সোনাপুর গ্রামে এমন ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনারায় দিঘীতে ১৪ জন মালিকের যৌথ উদ্যোগে এবং ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন প্রজাতির প্রায় ১ লাখের মতো মাছের পোনা ছাড়া হয়।
ভুক্তভোগী মালিক মোহাম্মদ রফিকুল হক খোকন, জুয়েল আহমেদ, অলিউর রহমান, মুক্তার আলী এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, আমরা ১৪ জন মালিক মিলে মাছ চাষের ব্যবসা শুরু করি। কে বা কারা রাতের বেলা দিঘীতে বিষ ঢেলে দিলে সব মাছ মরে আমাদের প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়।
এ ঘটনায় রফিকুল হক খোকন বাদি হয়ে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার এএসআই আব্দুল হামিদ জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ সরেজমিনে পরিদর্শন করেছে। তবে তদন্ত ক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed