দুর্গাপুরে অবৈধ লড়ি বন্ধের দাবীতে মানববন্ধন
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌরশহরের মধ্য দিয়ে বালুবাহী অবৈধ লড়ি ট্রাক্টর চলাচল পুরোপুরি বন্ধ করতে সর্বস্তরের অংশগ্রহনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুক্তিচেতনায় ৭১এর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধস কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে প্রায় ১২টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এর মধ্যে নিরাপদ সড়ক চাই, ছাত্র কল্যান পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সোমেশ্বরী ফ্রেন্ডস ক্লাব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, উদীচী শিল্পী গোষ্ঠী, সাহিত্য সমাজ, উপজেলা বাউল সংগঠন মানববন্ধনে অংশ নেন।
এসময় বক্তারা বলেন, দুর্গাপুর পৌরশহর দিয়ে কৃষি জমিতে চাষাবাদের কাজে ব্যবহৃত লড়ি (ট্রাক্টর) অপ্রাপ্ত বয়স্ক লাইসেন্স বিহীন চালক দ্বারা পরিবহণ কাজে অবাধে চলাচল করছে। এগুলো বেপরোয়া চলাচল করায় হুমকিতে রয়েছে আমাদের ব্যবসা-বানিজ্য। অতিষ্ঠ হয়ে পড়েছে পৌরসভার সর্বস্তরের জনসাধারণ। অনবরত ভিজা বালু বহন ও লড়ির বিকট শব্দে রাতের ঘুম হারাম হচ্ছে এলাকাবাসীর।
সামান্য বৃষ্টি হলেই পৌর শহরের রাস্তা কাদায় পরিনত হয়ে যায়। নষ্ট হচ্ছে গ্রামীন অবকাঠামোর সকল রাস্তা ঘাট। প্রতিনিয়ত ঘটে চলছে ছোট-বড় দূর্ঘটনা। এ থেকে পরিত্রানের জন্য পৌর শহর দিয়ে লড়ি চলাচল সম্পুর্ন বন্ধের জন্য ইউএনও‘র মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed