ফেঞ্চুগঞ্জে অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : এনএসআই সিলেট কার্যালয়ের তথ্য, পরিকল্পনা ও উপস্থিতিতে এবং র্যাব-৯, মৎস্য অধিদপ্তর, স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ব এবং মধ্য বাজারে ৪ টি দোকান থেকে আনুমানিক ৬ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।
বিশেষ অভিযান পরিচালনা করা দোকানগুলো হল, সাইফুল ইসলাম এন্ড ব্রাদার্স, জহির এন্ড ব্রাদার্স, মাশাল্লাহ এন্টারপ্রাইজ, সামাদ এন্ড ব্রাদার্স ও একটি গোডউন। এসময় প্রতিটি প্রতিষ্ঠান এবং গোডাউন মালিককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
পরবর্তীতে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে উপজেলা পরিষদ মাঠে কারেন্ট জালগুলো ধ্বংস করা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবত একটি চক্র অবৈধ কারেন্ট জালের ব্যবসা পরিচালনা করে আসছিলো। মৎস্য আইনের সংশ্লিষ্ট ধারায় কারেন্ট জাল প্রস্তুত, আমদানি, বাজারজাতকরণ, সংরক্ষণ ও ব্যবহার নিষিদ্ধ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed