Main Menu

সিলেটে প্রকৌশলীর উপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী/কার্য্য সিলেট আকবর হোসেন মজুমদার ও রেল শ্রমিক শামীমের উপর হামলাকারী বহিরাগত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও রেলওয়ে কলোনী অবৈধ অভিবাসীমুক্ত, মাদকসহ বিভিন্ন অপরাধী কর্মকান্ড সংগঠিতকারী বহিরাগত অবৈধ দখলদারদের হাত থেকে রেলওয়ে সম্পদ রক্ষা ও বসবাসের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবীতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ রেলওয়ে পরিবার ফোরাম সিলেট ।

Manual8 Ad Code

৭ জুলাই (মঙ্গলবার) সকাল ১০টায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি পুরাতন রেলওয়ে কলোনী হয়ে পুরাতন রেলওয়ে ষ্টেশনে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ রেলওয়ে পরিবার ফোরাম সিলেট এর আহবায়ক উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী/ ক্যারেজ শাহাদাৎ হোসেন আজাদের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও বাংলাদেশ রেলওয়ে পরিবার ফোরাম সিলেট এর উপদেষ্টা বাংলাদেশ রেলওয়ে সিলেটের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান খান, স্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান, বাংলাদেশ রেলওয়ে পরিবার ফোরাম সিলেট এর যুগ্ম আহবায়ক স্টেশন মাস্টার মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সিলেট শাখার সাংগঠনিক সম্পাদক আসাফ উদ দৌলা, প্রকৌশলী আশরাফুল আলম খান, প্রকৌশলী শাহ মো: সবুজ, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ সিলেট শাখার সভাপতি ও সিলেট জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ রেলওয়ে পরিবার ফোরাম সিলেট এর সদস্য সচিব আব্দুল মতিন ভ‚ইয়া, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সভাপতি রবিউল হক, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ সিলেট শাখার সম্পাদক শহিদুল হক, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সম্পাদক মো. জসিম উদ্দিন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ সিলেট শাখার অন্যতম কার্যকরী সদস্য ও সিলেট মহানগর শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক পরিতোষ ধর পাপ্পু, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি সিলেট শাখার সম্পাদক মো. আতিকুর রহমান, ইয়ার্ড মাস্টার গোলাম মোস্তফা প্রমুখ।

Manual8 Ad Code

সমাবেশে বক্তারা বলেন,সরকারী কাজে বাধাদান ও হামলাকারী এসব সন্ত্রাসীদের চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তম‚লক শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকারী কর্মকর্তা ও কর্মচারীর উপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত দুঃখজনক। সন্ত্রাসীরা যে কোন দলেরই হোক না কেন আইনের উর্ধ্বে কেউ নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করে দ্রত গ্রেফতার ও শাস্তির দাবী জানান।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code