শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ট্রেনের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনের আউটার সিগন্যাল এলাকায় সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে মোসা. বিলকিছ বেগম (৪০) ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ি উপজেলার আশিদ্রোন ইউনিয়নে।
রেলওয়ে থানার উপপরিদর্শক (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত বিলকিছ বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। বসবাস করতেন আউটার সিগন্যাল সংলগ্ন বস্তিতে। নিহত নারীর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Related News
মৌলভীবাজার সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ আটক ৬
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবেRead More
কমলগঞ্জে ৯ ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
Manual8 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালীRead More



Comments are Closed