জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযযান
গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স।
সোমবার অভিযান চালিয়ে বন্ধ করে দেয়া হয়েছে অবৈধভাবে বালু উত্তোলন। জরিমানা করা হয় প্রায় দুই লাখ টাকা।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিবের নেতৃত্বে সোমবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় জাফলং নদীর জিরোপয়েন্ট, নয়াবস্তি, কান্দুবস্তি ও জাফলং ব্রিজের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হয়।
এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জনৈক আবদুস সাত্তারকে ৩০ হাজার টাকা, সেলিম মিয়াকে ৩০ হাজার টাকা, হাসান মিয়াকে ৩০ হাজার টাকা, মানিক মিয়াকে ৫০ হাজার টাকা এবং পলাশ মিত্র, বাদশা মিয়া ও মাসুদ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি মো. আবদুল আহাদ ও বিজিবি সদস্যরা।
গোয়াইনঘাট থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব জানান, জাফলংয়ের ইসিএ জোন থেকে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে এমন সংবাদ পেয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হয়েছে। অভিযানকালে বালু উত্তোলনকারীদের কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় ও ২টি নৌকা জব্দ করা হয়েছে।
Related News
সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক লিমিটেড এর সাবেক পরিচালক, সিলেটের দক্ষিণ সুরমাRead More
ভারতে চার বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন যুবক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজ হওয়ার প্রায় চার বছর পর ভারতে সাজাভোগ শেষেRead More



Comments are Closed