Main Menu

পোষা প্রাণী থেকে করোনা ছড়ায় না: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে সংক্রমিত মানুষ থেকে অন্য পোষা প্রাণীতে (কুকুর, বিড়াল, বাঘ) করোনা ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। সংক্রমিত হওয়ার পর এসব প্রাণী অন্য প্রাণী কিংবা সমজাতীয় পশুতে সংক্রমণ ছড়িয়ে দিতে পারে। তবে পোষা প্রাণী থেকে মানুষে করোনা ছড়ানোর এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাধারণত করোনা আক্রান্ত ব্যক্তির থেকে হাঁচি, কাশির মাধ্যমে অন্য ব্যক্তির শরীরে করোনা ছড়ায়।

তবে করোনায় সংক্রমিত ব্যক্তি ও করোনা সংক্রমণ হওয়ার আশঙ্কায় আছেন এমন ব্যক্তিদের পোষা প্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

কুকুর কিংবা বিড়ালের মতো প্রাণী মানুষ থেকে করোনা সংক্রমিত হলেও তারা অন্য মানুষের মধ্যে সেই সংক্রমণ পাল্টা ছড়িয়ে দেয় না। তবে বেঁজিজাতীয় প্রাণীতে থেকে মানবদেহে করোনা ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনার এই সময় পোষা প্রাণীকে চুম্বন, আদর কিংবা নিজের খাওয়া খাবার পোষা প্রাণীতে দিতেও নিরুৎসাহিত করা হয়েছে। পাশাপাশি পোষা প্রাণীকে খাবার দেওয়ার পর, দেখাশুনা করার পর ভালো করে হাত ধোয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed