সিলেটে শ্বাসকষ্টে ব্যবসায়ী আল মাহমুদের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশিষ্ট জ্বালানী তেল ব্যবসায়ী ও সিলেট বিভাগ সিএনজি ওনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)।
রবিবার রাত ১১টায় নগরীর আল হারামাইন হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর নামাজে জানাজা আজ সোমবার বাদ যোহর কদমতলী জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে দরিয়াশাহ মাজার সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হবে।
বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে আকস্মিক শ্বাসকষ্ট শুরু হয় জনাব আব্দুল্লাহ আল মাহমুদের। এরপর ‘আমিন’ ‘আমিন’ বলে গাড়িতে উঠেন হাসপাতালের উদ্দেশ্যে। আল হারামাইন হাসপাতালে আনার পর রাত ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল্লাহ আল মাহমুদ ছিলেন দক্ষিণ সুরমার শাহজালাল ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী। তিনি সিলেট বিভাগ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতির পাশাপাশি ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশনের সভাপতির দায়িত্বে ছিলেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed