সিলেটে করোনায় আক্রান্ত হয়ে নার্সের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে বরোনা ইউনিটে কর্মরত সিনিয়র স্টাফ নার্স নাসিমা পারভীন (৫০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক নেহারী রাণী দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সিনিয়র স্টাফ নার্স নাসিমা পারভীন করোনাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সোমবার সকাল সাড়ে ৮টার সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নার্স নাসিমা করোনায় আক্রান্ত হয়ে তিন দিন ধরে আইসিইউতে ছিলেন বলে জানিয়েছেন নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। রোগীদের সেবা দিতে গিয়েই তার মৃত্যু হয় বলে জানান সাদেক।
এদিকে নার্সিং কর্মকর্তা নাসিমা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed