সিলেট জেলায় আরও ৫৫ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলায় আরও ৫৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (৫ জুলাই) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৭ জনের এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, আজ রোববার কলেজের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তরা সবাই সিলেটের বাসিন্দা বলে জানা গেছে।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্য ৩৫ জন সুনামগঞ্জ জেলার ও ৮ জন সিলেট জেলার বাসিন্দা।
সর্বশেষ রোববার (৫ জুলাই) হবিগঞ্জের ৪৫ জন, মৌলভীবাজারের ৩৫, সুনামগঞ্জের ৩৫ জন আর সিলেটের ৫৫ জন নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ২৭০ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৮১৩, সুনামগঞ্জে ১০৯৭ হবিগঞ্জে ৮০৩ এবং মৌলভীবাজারে ৫৫৭ জন।
সবশেষ রোববার পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৮৬ জন। এরমধ্যে সিলেটে ৬৮, মৌলভীবাজারে ৫, সুনামগঞ্জে ৭ এবং হবিগঞ্জে ৬ জন।
রোববার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ১৬৯৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫১৩, সুনামগঞ্জে ৬১০, হবিগঞ্জে ২৯৮ এবং মৌলভীবাজারে ২৭৭ জন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed