Main Menu

ডোমারে নদী থেকে শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ১

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের পাঙ্গা নদীতে গত শুক্রবার দুপুরে নিখোঁজ হয়েছিল খালাতো ভাই বোন মনোয়ার হোসেনের (৬) ও মনি আক্তার নামের দুই শিশু। এ ঘটনার দুইদিন পর রবিবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে নদীর দুই কিলোমিটার ভাটির দিকে বামুনিয়া ইউনিয়নের পূর্ব বারবিশা গ্রামে ফান্দুল তেলির ঘাট নামক স্থানে মনোয়ার হোসেনের লাশ ভাসতে দেখে এলাকাবাসী লাশ নদী হতে উদ্ধার করে। পুলিশ এসে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

উদ্ধার হওয়া মনোয়ার গোমনাতি ইউনিয়নের উত্তর গোমনাতি গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। তবে এখনো উদ্ধার হয়নি মনোয়ারের খালাতো বোন মনি আক্তার (১০)। মনি একই উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মিরজাগঞ্জ বিএসসি পাড়ার গোলাম রব্বানীর মেয়ে।

পুলিশ জানায়, শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে গোমনাতি ইউনিয়নের আমবাড়ি হাটের অদুরে পাঙ্গা নদীর একটি ঝুঁকিপূর্ণ সেতু পার হওয়ার সময় রিকসাভ্যান উল্টে গেলে শিশু মানোয়ার হোসেন ও মনি আক্তার নদীতে পড়ে নিখোঁজ হয়। তারা নানা ময়নুল হকের সঙ্গে জোড়াবাড়ি ইউনিয়নের মিরজাগঞ্জ গ্রামে যাচ্ছিল। এসময় পথে ওই দূর্ঘটনা ঘটে।

ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed