ডোমারে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় জমিতে হাল চাষের জন্য সেচ পাম্পের বিদ্যুতের তার সরানোর সময় তারের সাথে জড়িয়ে ফিরোজুল ইসলাম (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (৫ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোগড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফিরোজুল বাগডোকরা হাজী পাড়া গ্রামের মৃত শাহাজাতুল্লা সরকারের ছেলে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইউপি সদস্য রাদুজ্জামান জানান, ফিরোজুল ইসলামের নিজ জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষের জন্য জমিতে ঝুলে থাকা সেচ পাম্পের তার বাঁশ দিয়ে সরানোর চেষ্টা করছিল। এ সময় তার ছিরে ফিরোজুলের হাতে পড়ে সে বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ওসি জানান, কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed