হবিগঞ্জে আরও ৪৫ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে নতুন করে আরও ৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
রোববার (৫ জুলাই) হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ রোববার জেলায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে আমাদের কাছে পাঠানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদরের ১৭ জন, মাধবপুর উপজেলার ৯ জন, নবীগঞ্জের ৭ জন, চুনারুঘাটের ৬ জন, বানিয়াচংয়ের ৫ জন এবং বাহুবল উপজেলার ১ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮০৪ জনে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ছয়জন এবং সুস্থ হয়েছেন ২৯৮ জন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed