উত্তর প্রদেশে বজ্রপাতে নিহত ২৩
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে বজ্রপাতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন।
শনিবার (৪ জুলাই) উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটেছে।
উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আল্লাহাবাদে ৮ জন, মির্জাপুরে ৬ জন, কাউশাম্বিতে দু’জন এবং জোয়ানপুরে একজনের মৃত্যু হয়েছে। ভাদোহি জেলার বিভিন্ন স্থানে ছয়জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও কমপক্ষে ছয়জন।
এদিকে রিলিফ কমিশনারের কার্যালয় জানিয়েছে, প্রয়াগরাজে আরও ৯ জন, মির্জাপুরে ১০ জন এবং কাউশাম্বিতে চারজন গুরুতর দগ্ধ হয়েছেন।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বজ্রপাতে নিহতদের পরিবারকে ৪ লাখ প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি।
একই সঙ্গে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন যোগী আদিত্যনাথ।
Related News
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More



Comments are Closed