মাউন্ট এডোরায় সাধারণ চিকিৎসা অব্যাহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের নয়াসড়কে অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।
সম্প্রতি গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, হাসপাতালের আখালিয়া শাখায় করোনা রোগীদের চিকিৎসা সেবা শুরু হওয়ার পর থেকে করোনা উপসর্গের সকল রোগীদের নয়াসড়ক থেকে আখালিয়ায় পাঠিয়ে দেয়া হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষের এমন ব্যবস্থা নেয়ায় সাধারণ রোগীরা নির্ভয়ে মাউন্ট এডোরা হাসপাতাল নয়াসড়ক শাখায় এসে চিকিৎসা সেবা নিচ্ছেন।
সংশ্লিষ্টরা জানান, হাসপাতালের নয়াসড়ক শাখায় আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস সহ সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা এবং ডাক্তারদের চিকিৎসা পরামর্শ প্রদান স্বাভাবিক রয়েছে। এই শাখায় সাধারণ রোগীদের জন্য মেডিসিন, নিউরো মেডিসিন, গাইনী, অর্থপেডিক্স, নাক-কান-গলা সহ সব ধরনের সার্জারির সেবা অব্যাহত থাকায় মানুষ আস্থার সাথে মাউন্ট এডোরা হাসপাতালের নয়াসড়ক শাখায় সেবা গ্রহন করছেন।
অপরদিকে হাসপাতালের আখালিয়া শাখায় সাধারণ রোগীদের পাশাপাশি সম্পূর্ণ পৃথকভাবে করোনা রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত আছে বলে জানান হাসপাতালটির এজিএম (মার্কেটিং) রাশেদুল ইসলাম।
Related News
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক : দেশে হাম ও হাম-সংশ্লিষ্ট উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যুRead More
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More



Comments are Closed