বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে ৫ লাখ ৩৩ হাজার
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার।
করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে দেয়া তথ্য অনুযায়ী, রোববার (৫ জুলাই) সকাল ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৩ লাখ ৮২ হাজার ৯৫৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৪৭৭ জনের।
পাশাপাশি করোনা সংক্রমণ থেকে সুস্থও হয়েছেন অনেকে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৪ লাখ ৪০ হাজার ২২৮ জন। বর্তমানে চিকিৎসাধীন ৪৪ লাখ ৯ হাজার ২৪৯ জন। এদের মধ্যে ৪৩ লাখ ৫০ হাজার ৭২৩ জনের মৃদু সংক্রমণ রয়েছে, ৫৮ হাজার ৫২৬ জনের অবস্থা গুরুতর।
বিশ্বে একক দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৩৫ হাজার ৭৭০ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩১৮ জনের।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৩২৬ জন এবং মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৩৬৫ জনের।
মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান এখন আট নম্বরে। রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৯০০ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ হাজার ১৯৮ জনের।
মৃত্যু বিবেচনায় চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি, তবে আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান এখন ১০-এ। ইতালিতে রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪১৯ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৮৫৪ জনের।
আক্রান্ত বিবেচনায় রাশিয়ায় মৃত্যুর হার বেশ কম। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দেশটিতে রোববার সকাল পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২০ হাজার ১২৯ এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ৮২৯ জনের।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আক্রান্ত বিবেচনায় বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে উঠে আসা ভারতে রোববার সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৪ হাজার ৫১৫ জন এবং মৃত্যু হয়েছে ১০ হাজার ২৭ জনের।
এদিকে, বাংলাদেশে শনিবার (৪ জুলাই) আরও ৩ হাজার ২৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। এছাড়া আরও ২৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৯৯৭ জনে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed