করোনায় কানাইঘাটে ঠিকাদার কয়েছের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে সিলেটের কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর বড়বাড়ি গ্রামের মৃত সাইদুর রহমান চৌধুরীর বড় ছেলে বিশিষ্ট ঠিকাদার সাবেক ছাত্রনেতা হারুনুর রশিদ চৌধুরী কয়েছ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি সিলেট শহরের ভাড়া বাসায় অসুস্থ অবস্থায় মারা যান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, করোনার উপসর্গ নিয়ে গত ২৯ জুন ঠিকাদার হারুনুর রশিদ চৌধুরী কয়েছ সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনার টেস্ট করা হলে গত ১ জুলাই রাতে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। রাগীব রাবেয়া হাসপাতালসহ আরো একটি প্রাইভেট হাসপাতালে তাকে ভর্তি করার পর ভাড়া বাসায় নিয়ে আসা হয়। সেখানে আজ বিকেলে তিনি মারা যান।
হারুন রশিদ কয়েছ এলজিইডি’র একজন প্রতিষ্ঠিত ঠিকাদার ছিলেন। এক সময় ছাত্রলীগের উপজেলা পর্যায়ের প্রথম সারির নেতা ছিলেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার লাশ সিলেট শহরের পাঠানটুলা বাসা থেকে নিজ বাড়ি কানাইঘাটের বিষ্ণুপুর গ্রামে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed