সিলেটে আরও ২৯ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে আরও ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (৪ জুলাই) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে বেশক’জন চিকিৎসক ও পুলিশ সদস্য রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়ারা সকলে সিলেট জেলার বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৫১০২ জনের। আর এপর্যন্ত মারা গেছেন ৮২ জন।
বিভাগে শনাক্ত হওয়াদের মধ্যে অর্ধেকের চেয়ে বেশি রোগী সিলেট জেলায়। এই জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২,৭৬০ জনের। এছাড়া সুনামগঞ্জে ১০৭৬ জন, হবিগঞ্জে ৭৫৯ জন ও মৌলভীবাজারে ৫০৭ জন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed