বিএনপির সাবেক মন্ত্রী গিয়াস উদ্দিন আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী ও শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এটিএম গিয়াস উদ্দিন। শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উনি (গিয়াস উদ্দিন) করোনা আক্রান্ত ছিলেন। কিন্তু গত এক সপ্তাহ আগে পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। এরপর গতকাল রাতে গ্রিন লাইফ হাসপাতালে মারা যান।
শ্যামা ওবায়েদ আরও বলেন, শনিবার বাদ জোহর জানাজা শেষে রাজধানীর মোহাম্মদপুরের একটি কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে এটিএম গিয়াস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Related News
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইনRead More
সিলেটের কৃতিপুরুষ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানেরRead More



Comments are Closed