Main Menu

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ৫০০০ ছাড়াল

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৯ জনের। সবমিলিয়ে এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৫০৩৬ জনের। আর এপর্যন্ত মারা গেছেন ৮২ জন।

বিভাগে শনাক্ত হওয়াদের মধ্যে অর্ধেকের চেয়ে বেশি রোগী সিলেট জেলায়। এই জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২,৭৩১ জনের। এছাড়া সুনামগঞ্জে ১০৭৬ জন, হবিগঞ্জে ৭২২ জন ও মৌলভীবাজারে ৫০৭ জন।

শনিবার (৪ জুলাই) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিভাগে করোনায় আক্রান্ত ২৪০ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১০৭ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪৯ জন, হবিগঞ্জের হাসপাতালে ৭১ জন ও মৌলভীবাজারে ১৩ জন।

Manual5 Ad Code

সিলেট বিভাগে এ পর্যন্ত ১৫৮৪ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৪৮১ জন, সুনামগঞ্জের ৫৭৫ জন, হবিগঞ্জের ২৭২ জন ও মৌলভীবাজার জেলার ২৫৬ জন।

Manual6 Ad Code

সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬৪ জন, সুনামগঞ্জে সাতজন, হবিগঞ্জে ছয়জন এবং মৌলভীবাজার জেলায় পাঁচজন রয়েছেন।

Manual5 Ad Code

সিলেটে প্রথম করোনা শনাক্ত হয় গত ৫ এপ্রিল। ওইদিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. মঈন উদ্দিনের শরীরে করোনা শনাক্ত হয়।

Manual4 Ad Code

সিলেটে ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়। ওসমানীর ল্যাবে সিলেট জেলার ও শাবির ল্যাবে সুনামগঞ্জ জেলা থেকে সংগৃহিত নমুনাগুলো পরীক্ষা করা হয়। এছাড়া বিভাগের অন্য দুই জেলা হবিগঞ্জ ও মৌলভীবাজারের নমুনাগুলো ঢাকার ল্যাবে পরীক্ষা করা হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code