Main Menu

দেশে করোনায় আরও ৩৮ মৃত্যু , শনাক্ত ৪০১৯

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস মহামরিতে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন আরও ৩৮ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২৬ জনে। সেই সাথে ৪ হাজার ১৯ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৫৩  হাজার ২৭৭ জন।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তার দেয়া তথ্য অনুযায়ী, ৭০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৯৪৭টি। পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৮ হাজার ৩৬২টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ২ হাজার ৬৯৭টি।

Manual2 Ad Code

নতুন মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩২ এবং নারী ছয়জন।তাদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ১ জন, সিলেট বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে ২ জন।

মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৩ জন, বাসায় মারা গেছেন ৫ জন।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৩৩৪ জন।এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৪৪২ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

বিশ্ব পরিস্থিতি:

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫৪২ জন এবং আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ কোটি ৬ লাখ ৬৪ হাজার ৪৩৩ জনে।

জেএইচইউর তথ্য অনুসারে, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৪৮ হাজার ৭৫৩ জন এবং মারা গেছেন ৬০ হাজার ৬৩২ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬ লাখ ৫৩ হাজার ৪৭৯ জনে। তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৪৯৩ জন এবং মৃত্যু হয়েছে ১৭ হাজার ৪০০ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২৬ লাখ ৮৪ হাজার ৪১৬ মানুষ আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ৪৪ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।

Manual2 Ad Code

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code