পলিটেকনিকে ভর্তির যোগ্যতা ও বয়স শিথিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশ ফেরত দক্ষ কর্মীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার জন্য ডিপ্লোমা কোর্সে (কারিগরি শিক্ষা) ভর্তির ক্ষেত্রে বয়সের সীমাবদ্ধতা থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
তিনি বলেন, বর্তমান সরকারের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রধানমন্ত্রীর ঘোষিত রূপকল্প বাস্তবায়নে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। তাই বিদেশ ফেরতদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে বয়স ও খরচ শিথিল করা হয়েছে।
বুধবার (১ জুলাই) কারিগরি শিক্ষার উন্নয়ন সংক্রান্ত এক মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিটিংয়ে ডিপ্লোমা কোর্সে ভর্তির ক্ষেত্রে ছেলেদের ন্যূনতম যোগ্যতা জিপিএ ৩.৫ থেকে কমিয়ে ২.৫ এবং মেয়েদের ক্ষেত্রে জিপিএ ৩ থেকে কমিয়ে ২.২৫ করার সিদ্ধান্ত দেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি ডিপ্লোমা কোর্সে ভর্তি ফি ১৮২৫ টাকা থেকে কমিয়ে ১০৯০ টাকা করার বিষয়েও সিদ্ধান্ত দেন তিনি।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীনের সভাপতিত্বে এই মিটিংয়ে আরো যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরি এমপি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমেদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. সানোয়ার হোসেন, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ, কারিগরি বোর্ডের চেয়ারম্যান ড. মো. মুরাদ হোসেন মোল্লাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Related News
সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য দুদকে পাঠাল এফবিআই
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানেরRead More
ইতালিতে বছরে ১০ হাজার জনের কাজের সুযোগ: যাওয়া যাবে পরিবারসহ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিবছর ইতালিতে বৈধভাবে প্রায় ১০ হাজার শ্রমিকের কাজের সুযোগRead More



Comments are Closed