কুলাউড়া পৌরসভার বাজেট ঘোষণা
মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ বলেছেন, পৌর পরিষদের সুদক্ষ ও আন্তরিক প্রচেষ্টায় কুলাউড়া পৌরভবনের অত্যাধুনিক উন্নয়ন, পৌরবাসীর প্রয়োজনীয়তা ও মতাতমতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পৌরএলাকার রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ সামগ্রিক অবকাঠামোগত ব্যাপকভাবে বিগত সময়ের সর্বোচ্চ সংখ্যক সমস্যার সমাধান করা হয়েছে। তিনি পৌরবাসীদের পানীয়জল সমস্যা সমাধানের সুখবর দিয়ে বলেন, পৌর এলাকায় পানি সরবরাহ কাজের খাতের বরাদ্দ্ অনুমোদন হয়েছে। এ খাতের বরাদ্দের ২৫ কোটি টাকা প্রাপ্তি সাপেক্ষে শীঘ্রই কাজ শুরু করা হবে।
বুধবার (৩০জুন) দুপুর ২টায় কুলাউড়া পৌরসভার ২০২০-২০২১ সালের বাজেট অনুষ্ঠানে মেয়র শফি আলম ইউনুছ এক সংবাদ সম্মেলনে পৌরবাসীর উপর নতুন কোন করারোপ না করে ৪৪ কোটি ৫১ লাখ ১৮ হাজার ৭২৯ টাকা ৯১ পয়সার বাজেট ঘোষণা করেছেন।
এছাড়া তিনি আগামী অর্থ বছরে রাজস্ব খাতের উল্লেখযোগ্য কাজের মধ্যে রাস্তা সংস্কার ও মেরামত খাতে ৪০ লাখ টাকা, ড্রেন ও ময়লা পরিস্কার খাতে ২০ লাখ টাকা, বিদ্যুত খাতে বিলসহ ১০ লাখ টাকা, আর্থিক সাহায্য/ অনুদান খাতে ৫ লাখ টাকা, জরুরী ত্রান খাতে ১৫ লাখ টাকা, খেলাধুলা ও সংস্কৃতিখাতে ৫ লাখ টাকা, শিক্ষা ও সামাজিক ব্যয় খাতে ৫ লাখ টাকা, মশক ও বেওয়ারিশ কুকুর নিধন খাতে ১৫ লাখ টাকা, বৃক্ষ রোপন ও রক্ষনাবেক্ষন খাতে ১ লাখ টাকা, পশুর হাট খাতে ৫ লাখ টাকা এবং উন্নয়ন খাতের উল্লেখযোগ্য কাজের মধ্যে গুরুত্বপুর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়ের আওতায় রাস্তা ও ড্রেন নির্মান খাতে) ৮ কোটি ৭০ লাখ টাকা, জলবায়ূ পরিবর্তন ট্রাষ্ট ফান্ড এর আওতায় (ড্রেন, রাস্তা, কালবার্ট নির্মান খাতে) ২ কোটি টাকা, নুতন রাস্তা নির্মান খাতে ৩০ লাখ টাকা, রাস্তাা মেরামত ও সংস্কার খাতে ২ কোট টাকা, ড্রেন নির্মান খাতে ৫০ লাখ টাকা, কালবার্ট নির্মান খাতে ২০ লাখ টাকা, সড়ক বাতি স্থাপন খাতে ৫ লাখ টাকা, পৌর এলাকায় পানি সরবরাহ খাতে ২৫ কোটি টাকা, অফিস ভবন খাতে ১০ লাখ টাকা, রিং ল্যাট্রিন খাতে (পাবলিক টয়লেট তৈরী) ৩ লাখ টাকা ও মশক নিধন খাতে ১৫ লাখ টাকা ব্যয় করা হবে বলে উল্লেখ করেন।
এছাড়া মেয়র শফি আলম ইউনুছ আরো বলেন, কুয়েত সরকারের অর্থায়নে আরেকটি বিশাল উন্নয়ন প্রকল্প খাতে (কুয়েত ফান্ড) ১৫ কোটি টাকার বরাদ্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বর্তমান বাজেটে পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে পৌরবাসীর সহযোগিতায় একটি সুন্দর ও আধুনিক মডেল পৌরসভা গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে লিখিত বাজেট পাঠ করেন কুলাউড়া পৌরসভার সেচিব শ্রী শরদিন্দু রায়। প্রস্তাবিত বাজেটে সর্বমোট আয় দেখানো হয়েছে ৪৪ কোটি ৫১ লাখ ১৮ হাজার ৭২৯ টাকা ৯১ পয়সা ও ব্যয় ৪৪ কোটি ৩১ লাখ ৯৬ হাজার ০৯৮ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ১৯ লাখ ২২ হাজার ৬৩১ টাকা ৯১ পয়সা।
বাজেট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন কুলাউড়া পৌরসভার প্যানেল মেয়র পৌর কাউন্সিলার জয়নাল আবেদীন বাচ্চু, পৌর কাউন্সিলার ইকবাল আহমদ শামীম, পৌর কাউন্সিলার কায়সার আরিফ, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো কামরুল হাসান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, গণমাধ্যম কর্মী অধ্যাপক মোতাহের হোসেন, শরীফ আহমদ, এমপির প্রেস সহকারী শাহবান রশীদ চৌধুরী, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed