শ্রীমঙ্গলে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাঁচ বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ৷ নিহত শিশু লিমন গড় (৫) বিলাসছড়া চা বাগানের শিবু গড়ের ছেলে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে শ্রীমঙ্গলের ৮নং কালিঘাট ইউনিয়নের বিলাসছড়া নামক স্থানে তার লাশ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত লিমন গড়কে দুপুর ১টা থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিকাল চারটার দিকে লিমনের গলাকাটা লাশ বাগানের ৪ নম্বর সেকশনের একটি ঝোপের মধ্যে পাওয়া যায়৷ এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত লিমনের পিতা শিবু গড় অভিযোগ করেন, চারমাস আগে আমার অটোরিকশার ব্যাটারী চুরি হয়েছিলো তখন চোর হিসাবে ধরা হয় আমার এলাকারই ইউনুস নামের এক যুবককে। তখন ওয়ার্ড মেম্বার বিচার করে ইউনুসকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। সেই টাকা দশদিনের ভেতর দেওয়ার কথা থাকলেও সে গত পাঁচমাসেও আমার টাকা দেয়নি৷ তিনদিন আগে আমি তাকে (ইউনুসকে) জানাই আমার টাকা না দিলে আমি তার বিরুদ্ধে মামলা করবো এই কারনেই ইউনুস আজ দুপুরে আমার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করে।
অভিযুক্ত ইউনুস মিয়া বিলাসছড়ার হানিফ মিয়ার ছেলে এবং ওই বাগানের ৩ ও ৪ নম্বর সেকশনে চৌকিদার হিসেবে কাজ করেন।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, নিহত লিমনের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। লিমনের বাবা শিবু গড় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। আমরা ইতিমধ্যো বিষয়টির তদন্ত শুরু করে দিয়েছি৷
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed