সাবেক অর্থমন্ত্রীর ভাই ফয়জুর রহমানের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী এম ফয়জুর রহমান আজ রবিবার সকাল ৬টায় করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এশিয়ান সার্ভেয়ার্স লি:। এছাড়া, ইউনিয়ন ক্যাপিটাল লি: ও পূবালী ব্যাংক লি:,আইআইএফসি, ন্যাশনাল টি কোম্পানি লি: এর ও সাবেক পরিচালক ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমে জড়িত ছিলেন। মৃত্যু কালে দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি ড.একে আব্দুল মুবিন ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ এবং জালালাবাদ ভবন ট্টাষ্টের চেয়ারম্যান আব্দুল হামিদ চৌধুরী ও সেক্রেটারী আব্দুল কাইয়ুম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন । শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত করেন এবং সেই সাথে মরহুমের পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সিসিক মেয়র আরিফুল হকের শোক
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছোট ভাই লেখক-গবেষক মো. ফয়জুর রহমান ফখরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।
রোববার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed