হবিগঞ্জে আরও ১৭ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: নমুনা সংগ্রহ করা হয়েছিলো গত ৯ জুন। এরপর ওইরাতে পাঠানো হয় ঢাকায়। নমুনা সংগ্রহের ১৯ দিন পর আজ রোববার (২৮ জুন) এই নমুনাগুলোর রিপোর্ট এসেছে। তাতে ১৭ জনের করোনা পজিটিভ এসেছে। যদিও শনাক্ত হওয়া এই ১৭ জনই ইতোমধ্যে সুস্থ হয়ে ওঠেছেন।
এই ঘটনাটি হবিগঞ্জের। রোববার আসা রিপোর্টে ১৭ জনের করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা একেএম মোস্তাফিজুর রহমান।
রিপোর্ট আসতে দেরী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আজকে অনেক অনুরোধ করে এই রিপোর্টগুলো আনাতে হয়েছে। একদিন পর পর আমরা ঢাকায় নমুনা পাঠাই। কিন্তু রিপোর্ট আসতে অনেক দেরী হয়ে যায়। আমাদের প্রায় ১৫শ’ নমুনা ঢাকার ল্যাবগুলোতে জমা ছিলো। এর থেকে আজকে কিছু রিপোর্ট এসেছে। বেশিরভাগই এখনও আটকে আছে।
তিনি বলেন, সারাদেশেই এই সমস্যা হচ্ছে। নমুনা সংগ্রহ বেড়ে যাওয়ায় দ্রুত পরীক্ষা করার সক্ষমতা এখনো আমাদের দেশে অর্জিত হয়নি। তাই দেরী হচ্ছে।
তবে রিপোর্ট আসায় দেরী হওয়ায় সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে বলে মনে করেন তিনি।
হবিগঞ্জে নতুন শনাক্ত হওয়া ১৭ জনের মধ্যে সদর উপজেলার ৫ জন, মাধবপুরের ৭ জন, নবীগঞ্জের ৩ জন, চুনারুঘাটের ১ জন ও আজমিরীগঞ্জের ১ জন।
এনিয়ে হবিগঞ্জে মোট করোনা শনাক্ত হয়েছে ৫৫৫ জনের। আর সিলেট বিভাগে এ সংখ্যা ৪১৭০ জন।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed