৪ দিন বন্ধ থাকবে ঢাকা-সিলেট রুটে যান চলাচল
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী মেরামত কাজের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু চারদিন বন্ধ থাকবে।
রোববার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপদ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া।
সিলেট সড়ক ও জনপদ বিভাগ সকল প্রকার যান চলাচলের জন্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া জানান, আগামী ৩ জুলাই ভোর ৬টা হতে ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের ১৯২তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাবে মেরামত কাজ হবে।
মেরাতম কাজ চলাকালীন সেতু দুটির উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এরজন্য সিলেট থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সিলেটগামী সকল প্রকার যানবাহনকে বিকল্প পথ হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed