সিলেট বিভাগে করোনায় আক্রান্ত বেড়ে ৪১৫৩ জন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর তথ্য অনুযায়ী রোববার সকাল পর্যন্ত এ বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৫৩ জনে।
এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২২৫০ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া, সুনামগঞ্জে দ্বিতীয় সর্বোচ্চ ৯৫০, পরের অবস্থানে হবিগঞ্জ ৫৩৮ জন আক্রান্ত হয়েছে। মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম ৪১৪ জন।
আক্রান্তের পাশাপাশি এ বিভাগে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে। বিভাগে মোট মারা গেছেন ৭০ জন। এর মধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ৫৫ জন। এছাড়া, মৌলভীবাজারে ৪ জন, হবিগঞ্জে ৬ জন ও সুনামগঞ্জ জেলায় ৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে সিলেট জেলায় ১০১ জন, সুনামগঞ্জে ১০০ জন, হবিগঞ্জে ৬৩ জন এবং মৌলভীবাজারে ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বিভাগে এখন পর্যন্ত ১০৮৩ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৪৫ জন সুস্থ হয়েছেন। এছাড়া, সুনামগঞ্জে ৩৭৪ জন, হবিগঞ্জে ১৯২ জন এবং মৌলভীবাজারে ১৭৩ জন সুস্থ হয়েছেন।
করোনায় আক্রান্তদের মধ্যে ডাক্তার-স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed