করোনায় গোলাপগঞ্জে সাবেক ইউপি চেয়রাম্যানের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুল হক আকন্দ আর নেই।
রোববার (২৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে শীলঘাটস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
তিনি গত কয়েকদিন আগে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে সিলেট নর্থ ইস্ট মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। নর্থ ইস্ট হাসপাতালে থাকা অবস্থায় তার করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে শুক্রবার (২৬ জুন) তার রিপোর্ট পজিটিভ আসে।
এ নিয়ে গোলাপগঞ্জে করোনায় মারা গেছেন মোট ৪ জন। মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১১৪ জন। আর সুস্থ হয়েছেন ৫৫ জন।
এ দিকে আওয়ামী লীগের প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র, পৌর আওয়ামী লীগের সভাপতি রাবেল আহমদ, সেক্রেটারি মো. রুহেল আহমদ, আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ এমরুল, ইউপি সদস্য, যুবলীগ নেতা তারেক আহমদ।
তারা পৃথক বিবৃতিতে মরহুমের আত্মার মাহফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed