সিলেট জেলায় আরো ১১০ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলায় আরও ১১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব ও শাবির ল্যাবে তাদের শনাক্ত করা হয়।
জানা গেছে, শনিবার ওসমানী মেডিকেলের ল্যাবে ১০৭ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ১০১ জনই সিলেট জেলার। এছাড়া সুনামগঞ্জের ২ জন আর মৌলভীবাজারের ৪ জন এ ল্যাবে শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে তিন জন চিকিৎসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন।
একইদিন শাবির পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা হয়। পরীক্ষায় সুনামগঞ্জের ৩২ জন আর সিলেটের ৯ জন করোনায় শনাক্ত হয়েছেন।
শনিবারের নতুন ১৪৮ জনসহ সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৪২০৬ জন।
এর মধ্যে সিলেট জেলার ২২৯০ জন, সুনামগঞ্জে ৯৬১ জন, মৌলভীবাজারে ৪১৮ ও হবিগঞ্জে ৫৩৭ জন রয়েছেন।এরমধ্যে হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ৮৬, সুনামগঞ্জে ১০০, হবিগঞ্জে ৬২ এবং মৌলভীবাজারে ৬ জন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৯৮০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩১৩, সুনামগঞ্জে ৩২২, হবিগঞ্জে ১৮৮, মৌলভীবাজারে ১৫৭ জন।
আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৬৭ জন। এরমধ্যে সিলেটে ৫২, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে পাঁচজন এবং হবিগঞ্জে ছয়জন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed