সুনামগঞ্জে আরো ৩২ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জে আরও ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (২৭ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে সুনামগঞ্জের ৩২ জন এবং সিলেটের ৯ জনের রিপোর্ট পজিটিভ আসে।
শাবির জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ১৪৫টি নমুনা গ্রহণ করা হয়। এর মধ্যে ৩০টি ছিল সিলেট জেলার। বাকিগুলো সুনামগঞ্জের। এগুলোর সাথে আগে থেকে ল্যাবে থাকা নমুনা মিলিয়ে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়।
তিনি জানান, পরীক্ষায় সুনামগঞ্জের ৩২ জন আর সিলেটের ৯ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
নতুন ৪১ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০৯৯ জন। এর মধ্যে সিলেট জেলার ২১৮৯ জন, সুনামগঞ্জে ৯৫৯ জন, মৌলভীবাজারে ৪১৪ ও হবিগঞ্জে ৫৩৭ জন রয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৯৮০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩১৩, সুনামগঞ্জে ৩২২, হবিগঞ্জে ১৮৮, মৌলভীবাজারে ১৫৭ জন।
আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৬৭ জন। এরমধ্যে সিলেটে ৫২, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে পাঁচজন এবং হবিগঞ্জে ছয়জন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed