ভারতে পানি বন্ধের খবর মিথ্যা, জানালো ভুটান
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার থেকেই দাবি করা হচ্ছিল ভুটান আসামের কিছু অংশে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। এবার এই অভিযোগকে সরাসরি নাকচ করে দিল ভুটান। সে দেশের বিদেশ মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিস্তারিত বিবরণে জানিয়েছে, এই ধরণের অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’।
ভূটান সরকার আরও জানিয়েছে, যে এই ধরণের অভিযোগ তুলে ইচ্ছাকৃত ভাবে আসাম ও ভুটানের মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে। নিজেদের ফেসবুক পেজে ভুটানের বিদেশ মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে এই অভিযোগ ভিত্তিহীন এবং আসাম ও ভুটানের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার জন্যই এমন অভিযোগ তোলা হয়েছিল।
ভুটান সরকার জানিয়েছে, আসামের বক্সা ও উদালগিরি জেলা বহু বছর ধরেই ভুটানের পানির উৎস থেকে উপকৃত হচ্ছে এবং বর্তমানে এই করোনা মহামারির মধ্যেও তা চালিয়ে যাচ্ছে।
ভুটানি বিদেশ মন্ত্রণালয় জানাচ্ছে, করোনা ভাইরাস বিধিনিষেধের কারণে আসামের কৃষকরা স্বাভাবিক সময়ের মতো ভুটানে প্রবেশ করতে পারছেন না। এরফলে পানি সরবরাহে সমস্যা দেখা দিয়েছে।
বাকসা জেলার কৃষকরা জানাচ্ছেন, ভুটানি কালানদীর পানি তাদের খুব দরকারি। ধান চাষের জন্য এই পানি লাগে। যে খাল কেটে পানি আনা হয় তা স্থানীয়ভাবে ডং নামে সুপরিচিত। ডং দিয়ে পানি ছাড়া বন্ধ হলে বিশাল ক্ষতি হবে চাষীদের।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed