Main Menu

মৃত্যুর ৩ দিন পর জানা গেল করোনা পজিটিভ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে শফিকুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২৬ জুন) দুপুরে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন। তিনি বলেন, এর আগে গত ২৩ জুন তিনি মারা যান।

শফিকুল ইসলামের ছেলে জানান, গত ১৯ জুন সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে আমার বাবার নমুনা জমা দিয়েছিলাম। এর ৪ দিনপর মঙ্গলবার (২৩ জুন) তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তিনি বলেন, আমরা বেশি মানুষকে না জানিয়ে সেদিন সন্ধ্যায় জানাযার নামাজ শেষে সিলেটে মানিকপীরের টিলায় লাশ দাফন করি। নমুনা জমা দেয়ার পর প্রতিদিন আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি। কিন্তু তারা বলে রিপোর্ট আসতে সপ্তাহ-দশদিন দেরি হবে। আজ আমরা জানতে পারি বাবার রিপোর্ট পজিটিভ এসেছে।

উল্লেখ্য, উপজেলায় আজকের নতুন ৯ জনসহ মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন। আজকের নতুন ১ জনসহ মৃত্যুবরণ করেছেন ৪ জন।

Share





Related News

Comments are Closed