Main Menu

১ জুলাই থেকে খুলছে কুয়াকাটার হোটেল-মোটেল

Manual2 Ad Code

পর্যটন ডেস্ক: মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে টানা তিন মাসেরও বেশি সময় পর্যটকদের পদভারে পর আবারও প্রাণ ফিরে পাবে কুয়াকাটা। মুখর হয়ে উঠবে সূর্যোদয়-সূর্যাস্তের অপরূপ দৃশ্য অবলোকনের এই সমুদ্রসৈকত। এরই ধারাবাহিকতায় আগামী ১ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে কুয়াকাটা হোটেল-মোটেল খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Manual2 Ad Code

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশ কর্তৃপক্ষ। এরমধ্যে অ্যাসোসিয়েশন করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ৩ দিনের একটি প্রশিক্ষণও দিয়েছে।

Manual6 Ad Code

মে মাসের শেষ দিন থেকে সরকারিভাবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সারা দেশে সব ব্যবসা-বাণিজ্য চালু হয়েছে। কোথাও কোথাও এখন চালু হচ্ছে।

কিন্তু কুয়াকাটায় গত ২৩ মার্চ থেকে পুরো তিন মাসেরও বেশি সময় হোটেল-মোটেলসহ সব দোকানপাট লকডাউনের আওতায় ছিল।

Manual1 Ad Code

হোটেল-মোটেল খোলার বিষয়ে কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, ‘করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে হোটেল ব্যবস্থাপনা করতে হবে। আর কুয়াকাটায় যেকোনও ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

কুয়াকাটায় প্রায় ১২০টির মতো হোটেল-মোটেল রয়েছে। যার মধ্যে ৭০টিই অ্যাসোসিয়েশনভুক্ত। দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার হোটেলগুলো আবারও চালু হতে যাচ্ছে। ক্ষতি পোষাতে না পারলেও আপাতত ব্যবসায়ীদের চোখে আশার আলো ফুটছে।

Manual1 Ad Code

এ বিষয়ে কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, ‘ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। সেটা পোষানো হয়তো কঠিন। কিন্তু টানা তিন মাসেরও বেশি সময় পর হোটেল-মোটেল খোলার প্রস্তুতিতে ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরেছে।’

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code