বড়লেখায় ৩০টি ভারতীয় মহিষ আটক
বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখায় সীমান্ত দিয়ে চোরাই পথে নিয়ে আসা ৩০টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের গঙ্গারজল এলাকা থেকে মহিষগুলো আটক করা হয়। এসময় মহিষ পাচারকারীরা পালিয়ে যায়। এদিকে বিকেলে মহিষগুলো জুড়ী কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবি’র জুড়ী কোম্পানী কমান্ডার গোপন সূত্রের ভিত্তিতে খবর পান বড়লেখা সীমান্তের মেইন পিলার ১৩৮২/৪-এস সংলগ্ন এলাকা দিয়ে একটি বড় ধরনের মহিষের চালান দেশের অভ্যন্তরে ঢুকেছে। এ তথ্যের ভিত্তিতে জুড়ী কোম্পানীর টহল কমান্ডার সুবেদার মো. ইমাম হোসেনের নেতৃত্বে জুড়ী বিওপি’র টহল দলসহ পাশ্বর্বতী বিওসিটিলা, লাতু এবং বোবারথল বিওপি’র যৌথ ২৪ জন বিজিবি সদস্য বৃহস্পতিবার সকালে মেইন পিলার পিলার ১৩৮২/৪-এস হতে ৭ কিলোমিটার মিটার অভ্যন্তরে বড়লেখা উপজেলার গঙ্গারজল নামক স্থানে অবস্থান নেন। এসময় ভারতীয় মহিষের পাল নিয়ে চোরাচালানীরা অগ্রসর হলে বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে ৩০টি মহিষ আটক করেন। তবে চোরাকারবারীরা পালিয়ে যায়।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ বলেন, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মহিষ ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। এসময় বিজিবি ৩০টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছে, যার সিজার মূল্য ১৮ লাখ ২০ হাজার টাকা। মহিষগুলো বৃহস্পতিবার বিকেলে জুড়ী কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed