বালাগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত অবস্থায় চিকিৎসাধীন ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত কুনু মিয়া (৩৮) উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুনু মিয়ার পরিবারের সদস্যরা।
জানা গেছে, ২৪ জুন বুধবার বিকালে দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে কুনু মিয়ার উপর হামলা চালায়। এতে মাথা ও শরীরের বিভিন্নস্থানে আঘাত পান কুনু মিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান কুনু মিয়ার পরিবারের সদস্যরা।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed