Main Menu

জৈন্তাপুরে শিশু ধর্ষণ মামলার আসামী আটক

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট এলাকায় শিশু ধর্ষণ মামলার এজাহারভূক্ত প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অনাথ শিশু ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের আটক করতে পুলিশ তিনটি টিমে বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান করে আসছে। পরবর্তীততে ২৪ জুন দিবাগত রাত সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিত্বে অফিসার ইনচার্জ শ্যামল বনিকের নেতৃত্বে অফিসার ইনচার্জ তদন্ত ওমর ফারুক, এসআই মাহবুবুল আলম, এএসআই রায়হান কবিরসহ সঙ্গীয় ফৌর্স নিয়ে গোয়াইনঘাট থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত শাহীন আহমদ (৩০) গোয়াইনঘাট উপজেলার আগফৌদ পাঁচসেউতি গ্রামের মৃত সামছুল ইসলাম উরফে বারাম লন্ডনীর ছেলে।

প্রসঙ্গ, গত ১৬ জুন সন্ধ্যায় ভিক্ষা করে চতুল বাজার থেকে জৈন্তাপুর সারীঘাটে ফিরলে তিন ধর্ষক অনাথ শিশুটিকে কৌশলে টমটম গাড়ী যোগে আগফৌদ গ্রামের জনৈক সুমন মিয়ার ফিশারীর পাড়ে নিয়ে ধর্ষণ করে। এঘটনায় ভিকটিম শিশু বাদী হয়ে আগফৌদ পাঁচসেউতি গ্রামের মৃত সামছুল ইসলাম উরফে বারাম লন্ডনীর ছেলে শাহীন আহমদ (৩০), সারীঘাট ঢুপি গ্রামের আব্দুস সালামের ছেলে ফয়জুল হক (৩৫) এবং সারীঘাট নয়াখেল গ্রামের আলী আহমদের ছেলে তৈয়ব আলীর (৪০) বিরুদ্ধে লিখিত অভিযোগ করে।

অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৭/৯(৪) (খ)/৩০ মামলা হিসাবে রেকর্ড হয়। মামলা রেকর্ডের পর থেকে উল্লেখিত আসামীরা পালিয়ে যায়।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক জানান, ধর্ষককে আটক করতে আমরা তিনটি টিম বিভিন্ন স্থানে অভিযান করে আসছি। ২৪ জুন রাতে গোয়াইনঘাট এলাকা থেকে শাহীন আহমদকে আটক করা হয়। তাকে দায়েরকৃত মামলায় আটক দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed