সিলেট নগরী থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর উপশহর এলাকা থেকে ইফজাল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১ টার দিকে উপশহরের বি ব্লকের ১৮নং রোডের ৩ নম্বর বাসা থেকে ইফজাল নামের কোরআনে হাফিজ এ যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। মৃতের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় বলে জানা যায়।
শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপশহরে একটি মরদেহ পড়ে আছে শুনে পুলিশ সদস্যরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, মৃত যুবক রাতে পরিবারের সদস্যদের সাথে ঘুমিয়ে ছিলেন। পরে সকাল হলে তাকে পরিবারের সদস্যরা ঘরে না পেয়ে তাকে খুঁজাখুঁজি করতে শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পিছনের দিকের একটি দরজা খোলা দেখতে পেয়ে সেখানে যান তার পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে বাড়ির লোকজনের আহাজারি শুনে প্রতিবেশীরা পুলিশে খরব দিলে মরদেহটি উদ্ধার করে শাহপরান (রহ.) থানা পুলিশের সদস্যরা।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed