তেঁতুলিয়ায় পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু
মো. সফিকুল আলম দোলন, প্রতিনিধি,পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে পড়ে রাবিয়া আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সালাফি গছ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত রাবিয়া আক্তার ওই এলাকার মোক্তারুল ইসলামের মেয়ে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে খেলার সময় রাবিয়া সবার অগোচরে বাড়ির পাশের সড়কে চলে যায় । পরে সে সড়কের ধারে একটি পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে তাকে পরিবারের সদস্যরা মৃত অবস্থায় উদ্ধার করে বাসায় নিয়ে আসেন।
ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছেদ আলী জানান, শিশুটি রাস্তার ধারে থাকা একটি পুকুরের পাশেই খেলা করছিল। অসাবধানতাবশত শিশুটি পুকুরের পানিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম পানিতে ডুবে রাবিয়া নামে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More



Comments are Closed